বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

পাবনায় র‌্যাবের অভিযানে ধর্ষন মামলার আসামী গ্রেফতার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনায় ধর্ষন মামলার আসামীকে গ্রেফতার করেছে পাবনা র‌্যাব ১২ সিপিসি ২ সদস্যরা। গত ৪ মার্চ দুপুর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগীতায় “ডিএমপি, ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ধর্ষন মামলার একমাত্র আসামীকে গ্রেফতার করা হয়।
পাবনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃৃত আসামী পাবনার আতাইকুলা থানার তেলীগ্রাম ঢালিপাড়ার মো: রফিক হোসেনের ছেলে মোঃ সেলিম হোসেন (২৫)। গ্রেফতারকৃত আসামীকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এজাহার সুত্রে জানা যায়, মো: সেলিম হোসেন মামলার বাদীর নাবালিকা মেয়েকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষন করে। গত ১০ নভেম্বর থেকে ১৩ ফেব্রæয়ারী আসামী সেলিম হোসেন সদর উপজেলার রানা ইকো পার্কের পিছনে তুষার রেষ্ট হাউসসহ বিভিন্ন স্থানে একাধিকবার ধর্ষন করে। মামলার বাদী বিষয়টি জানতে পেরে পাবনা সদর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামী সেলিম হোসেন আত্মগোপনে ছিলো। গতকাল সোমবার তাকে ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com