বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

পাবনায় শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার আটক ২

পাবনায় শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার আটক ২

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
‎পাবনা সদর উপজেলার মেরিল বাইপাস এলাকার সরদারপাড়ায় ৯ বছরের শিশু শিক্ষার্থী হাফসার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে নানা বাড়ির পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাফসা মালঞ্চি ইউনিয়নের কামারগাঁও গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং দ্বীতীয় শ্রেণির ছাত্রী। কয়েকদিন আগে সে তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। হাফসার বাবা হাফিজুর রহমান দীর্ঘদিন প্রবাসে থাকেন।
নিহত হাফসার নানা জানান, সন্ধ্যা পর থেকেই হাফসাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, চারিদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পেছনের একটি বাগানে শীতল পাটি দিয়ে মোড়ানো হাফসার মরদেহ পাওয়া যায়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নানার বাড়ির পাশের বাগানটি দীর্ঘদিন ধরে বখাটে, মাদকসেবী ও জুয়ারুদের আড্ডাস্থল ছিল বলে জানা গেছে।
পুলিশের প্রাথমিক ধারণা কানের দুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে বাগানে ফেলে রেখে যায়। এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে পুলিশ। আটকৃত দুজন হলো সরদার পাড়ার টিপুর ছেলে সাব্বির (২৫) ও একই এলাকার সবেদ আলীর ছেলে রমজান(২৫)।
ঘটনাস্থল পরিদর্শনের জন্য সিরাজগঞ্জ থেকে ক্রাইমসিনের একটি টিম রওনা হয়েছে এবং সার্বিক বিষয়ে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com