বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজের অর্থ আত্মসাত মামলায় অধ্যক্ষকে ২য় দিনের মত জিজ্ঞাসাবাদ

Reading Time: < 1 minute

সেলিম মোর্শেদ রানা,পাবনা :

পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজের অর্থ আত্মসাত মামলায় এজাহাভুক্ত আসামী অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য ২য় বার তলব করেন জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) পাবনা আঞ্চলিক কার্যালয়।
দুদকের চিঠিতে জানা যায় ২৯ মার্চ (বুধবার) সকাল ১০ টায় তাকে দুদক পাবনা জেলা কার্যালয়ে তলব করা হয়। প্রায় ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্র ধর। পরে দুদকের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ খায়রুল হকের সাথে বৈঠকের পর তিনি বেরিয়ে আসেন।
আজ ৩০ মার্চ (বৃহাস্পতিবার) তাকে দুদক পাবনা জেলা কার্যালয়ে পূনরায় তাকে তলব করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে তবে এই বিষয়ে গণমাধ্যম কর্মীদের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি উপ-পরিচালক।  পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রাথমিক ভাবে প্রমানিত হয়েছে বলেই দুদকে মামলা দায়ের হয়েছে। আর এই মামলার তদন্তের স্বার্থে আসামী পক্ষের বক্তব্য শ্রবণ ও গ্রহণ প্রসঙ্গে তাকে ২য় বার ডাকা হল। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি খুব দ্রতই এই মামলার চার্জশীট প্রদান করা হবে।  এদিকে গতকাল জিজ্ঞাসাবাদ শেষে দুদক কার্যলয় থেকে বের হওয়ার পরে মামলার অভিযুক্ত আসামী কলেজ অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির মজুমদারকে মামলার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি কোন উত্তর না দিয়ে দ্রুত গাড়িতে উঠে দুদক কার্যালয় ত্যাগ করেন। তবে এই তদন্ত কার্যক্রম বা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারী কর্মকর্তার কক্ষে অধ্যক্ষের সঙ্গে কলেজের আরো দুইজন শিক্ষক নেতা উপস্থিত ছিলেন।  মামলার সংক্ষিপ্ত বিবরণীতে দেয়া তথ্য মতে, ২০১৬/২০১৭  অর্থ বছরে কলেজ তহবিলের বিভিন্ন খাত হতে প্রায় ২ কোটি টাকার আত্মসাতের অভিযোগ উঠে অধ্যক্ষ হুমায়ুন কবির মজুমদারের বিরুদ্ধে। এরই আলোকে দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয় পাবনা তদন্ত কার্যক্রম শুরু করেন। দীর্ঘ দিনের তদন্ত কার্যক্রম শেষে ২০২১ সালে জুন তার বিরুদ্ধে মামলা নথিভুক্ত হয়। দুদকের প্রাথমিক তদন্তে ৫৬ লক্ষ ৮ হাজার ৮৬ টাকা আত্মসাতের অভিযোগ মিলেছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com