বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

পাবনায় সুরের সেরা জুনিয়রের অডিশন পর্ব শুরু

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,পাবনা:
স্কয়ার পরিবারের সদস্যদের সন্তানদের সঙ্গীত প্রতিভা অন্বেষনে আজ পাবনা থেকে শুরু হয়েছে সুরের সেরা জুনিয়রের অডিশন পর্ব। সকাল থেকে উৎসব মুখোর পরিবেশে স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ক্যা¤পাসে এ অডিশনে অংশ নিচ্ছেন স্কয়ার পরিবারের বিভিন্ন প্লান্টে কর্মরতদের সন্তান এবং স্কয়ার ও এসট্রাস স্কুলের শতাধিক ক্ষুদে প্রতিযোগী। এটাই দেশে প্রথম কোন শিল্প পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ। সকালে স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ক্যা¤পাসে স্কয়ার পরিবারের সদস্যদের ৬ থেকে ১২ বছর বয়সী ক্ষুদে শিল্পীদের গানে গানে মুখরিত ছিল সুরের সেরার অডিশন পর্ব। লম্বা লাইনে দাড়িয়ে স্ব:স্ফুর্তভাবে ¯পট রেজিষ্ট্রেশনের পাশপাশি অডিশনে অংশ গ্রহন করেন স্কয়ার ও এসট্রাস স্কুলের শিক্ষার্থী সহ এ গ্রুপের বিভিন্ন প্লান্টে সহকর্মীদের সন্তানেরা। এ রিয়েলিটি শোয়ের মুল উদ্যোক্তা স্কয়ার গ্রæপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। এ রিয়েলিটি শোতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পী কামরুজ্জামান রাব্বি ও রন্টি দাস। যাদের সামনে আধুনিক, লোকগান, রবীন্দ্র এবং নজরুল সহ নানা ক্লাসিক্যাল সঙ্গীত পরিবেশন করেন প্রতিযোগীরা। স্কয়ার পরিবারের সদস্যদের সন্তানদের সঙ্গীত প্রতিভা অন্বেষনে প্রতিষ্ঠানের এই ব্যতিক্রমী উদ্যোগ মুগ্ধ করেছে বিচারকদের। পাবনা ছাড়াও আগামী ১৯ সেপ্টেম্বর ভালুকা এবং ২২ সেপ্টেম্বর ঢাকা ভেন্যুতে এ প্রতিযোগিতায় অংশ নেবেন স্কয়ার পরিবারের ক্ষুদে সঙ্গীত শিল্পীরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com