সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

পাবনায় স্থানীয় জনতার হামলায় হিজবুত তাওহীদের ১ সদস্য নিহত ৭জন আহত

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:

পাবনার সদর উপজেলার চরঘোষপুরে স্থানীয় জনতার হামলায় হিজবুত তাওহীদের ১ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৭ জন। এ ঘটনায় পুলিশ ৭জনকে আটক করেছে। মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। হিজবুত তাওহীদের জেলা কমিটির নেতা মাহাতাব উদ্দিন জানান, চরঘোষপুরে নফছারের ভাটার মোড় এলাকায় হিজবুত তাওহীদের স্থাণীয় কার্যালয়ে তাদের সদস্যরা বসে প্রতিদিনের ন্যায় আলোচনা করছিলেন। এ সময় স্থাণীয় মোঃ আলালের নেতৃত্বে ২০/২৫জনের একটি গ্রুপ দেশিয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তাদের কার্যালয়ে হামলা করে। হামলায় গুরত্বর আহতদের উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে ২জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। এরমধ্যে সুজন মন্ডল নামের একজন চিকিৎসাধীন অবস্থায় গত রাত ৩টার দিকে মারা যায়। অপর জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন হিজবুত তাওহীদের নেতা মাহাতাব উদ্দিন। নিহত সুজন মন্ডল চরঘোষপুরের মোঃ আনছু মন্ডলের ছেলে। গুরত্বর আহত আমিনুল ইসলামের অবস্থা আশংকাজনক।
পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, চুলকাটা নিয়ে দ্বন্দে স্থাণীয় ২ গ্রুপের সংঘর্ষে সুজন মন্ডল নামে একজন রাজশাহীতে চিকিৎসাধীণ অবস্থায় মারা যায়। ঘটনার পর পরই অভিযান চালিয়ে এজাহার নামীয় ৭ আসামীকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com