বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

পাবনা ঈশ্বরদীতে পুনর্নির্মিত ফুটওভার ব্রিজের উদ্ভোধন করলেন রেলমন্ত্রী

Reading Time: < 1 minute

এম.আর রাসেল হোসেন, ঈশ্বরদী পাবনা:
রেলে সেবার মানের পাশাপাশি আয়ও বেড়েছে, বিএনপি যতবার ক্ষমতায় গেছে দেশের কোনো উন্নয়ন করেনি বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে পুনর্নির্মিত ফুটওভার ব্রিজ ও আধুনিক পাবলিক টয়লেট উদ্বোধনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা দেশের বিরোধিতা করেছিল তারা এবং তাদের সন্তানরাই এখন বিএনপি-জামায়াতের রাজনীতি করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের রেলপথকে দ্রুত সংস্কার করে যুগোপযোগী গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছিলেন।
রেলওয়ে পশ্চিমের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক কুদরত-ই-খুদার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, রেলপথ মন্ত্রণালয় সংসদীয় কমিটির সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল, ওয়াটার এইড বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর পার্থ হেফাজ সেখ, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান। ঈশ্বরদী জংশন স্টেশনে ৩ কোটি ১৭লাখ টাকা ব্যয়ে নতুন ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়। এছাড়া ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে আধুনিক পাবলিক টয়লেট নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ওয়াটার এইড বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান আধুনিক এ পাবলিক টয়লেট নির্মাণ কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com