বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

পাবনা ঈশ্বরদীতে বলৎকারে ব্যার্থ হয়ে শিশুকে গলাটিপে হত্যা আটক ১

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনার ঈশ্বরদীতে বলৎকারে ব্যার্থ হয়ে জিহাদ হোসেন (০৯) নামের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত জিহাদ হোসেন মুনসিদপুর গ্রামের প্রবাসী হাসেম আলীর ছেলে ও দাশুড়িয়া কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণীর ছাত্র।
এ ঘটনায় একমাত্র অভিযুক্ত আসিফ (৩০)কে আটক করেছে পুলিশ। আটককৃত আসিফ মুনসিদপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জিহাদ গতকাল শুক্রবার বিকেল ৫টা থেকে নিখোঁজ ছিলো। এরপর তাকে খোজাখুজির এক পর্যায়ে রাত ১২টার দিকে তেঁতুলতলা গোডাউনের ভেতরে জিহাদের হাফপ্যান্ট ও স্যান্ডেল পাওয়া যায়। আজ শনিবার ভোর ৬টার দিকে দাশুড়িয়া ইউনিয়নের মনসিদপুর তেঁতুলতলায় পরিত্যক্ত খাদ্য গুদামের ঝোপের মধ্যে বিবস্ত্র অবস্থায় জিহাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
জিহাদ হোসেনের বড় ভাই শুভ বলেন, শুক্রবার (৫ জুলাই) বিকেল ৫টার দিকে তেঁতুলতলা পরিত্যক্ত খাদ্য গুদামের কাছে সহপাঠীদের সঙ্গে বৃষ্টিতে ভিজে খেলাধুলা করছিল জিহাদ। আমি তাকে বৃষ্টিতে না ভিজে বাড়ি চলে যাওয়ার কথা বলে সেখান থেকে চলে আসি। কিছুক্ষণ পর বাড়িতে গিয়ে দেখি জিহাদ নেই। পরে তেঁতুলতলা গোডাউনের কাছে গিয়েও তাকে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর আজ শনিবার ভোর ৬টার দিকে গোডাউনের ঝোপের মধ্যে বিবস্ত্র অবস্থায় পাটিতে জড়ানো মরদেহ পাওয়া যায়।ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম বলেন, জিহাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। নিহত জিহাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com