রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

News Headline :
ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাবনায় মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু র‍্যাব ১২’র অভিযানে ১টি বিদেশী বার্মিজগান সহ ২জন আসামী গ্রেফতার

পাবনা ঈশ্বরদীর সাবেক মেয়র ও পৌর আ’লীগ সভাপতি ঢাকায় জনতার হাতে আটক

পাবনা ঈশ্বরদীর সাবেক মেয়র ও পৌর আ'লীগ সভাপতি আবুল কালাম আজাদ ঢাকায় গ্রেফতার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, ঢাকা:
পাবনা ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টুকে জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে আটক করে তেজগাঁও থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে ফার্মগেট এলাকায় স্থানীয়রা আটক করে রাখে। খবর পেয়ে আমরা গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় কথা হয়েছে। তারা এসে আটক আবুল কালাম আজাদ মিন্টুকে নিয়ে যাবে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু রাজধানীর ৯১ নম্বর পূর্ব রাজাবাজার এলাকায় ভাড়া থাকতেন। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার বেলা ১২টার দিকে ফার্মগেট এলাকায় তাকে আটক করে লেগুনা স্ট্যান্ডের স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পরে তাকে আনন্দ সিনেমা হলের ভেতরে আটকে রাখে। বিষয়টি জানতে পেরে তেজগাঁও থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com