শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

পাবনা এডওয়ার্ড কলেজে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

এ.এইচ. মাসুক পাবনা :

পাবনা এডওয়ার্ড কলেজে বহিরাগতদের অনুপ্রবেশ , ক্লাস চলাকালীন সময় কোচিং বানিজ্য বন্ধ, মাদকমুক্ত ক্যাম্পাস করার লক্ষে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা করেছে পাবনা এডওয়ার্ড কলেজ । আজ শনিবার (১৮ মার্চ), বেলা ১২ টায় এডওয়ার্ড কলেজের আয়োজনে শহীদ ছাত্তার আলী মিলনায়তন অডিটরিয়াম হলরুমে শিক্ষার্থী ও অভিভাবক নিয়ে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়। এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ন কবির মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রিন্স বলেন এই এডওয়ার্ড কলেজ পাবনা তথা সারা বাংলাদেশের মধ্যে একটি ঐতিয্যবাহী সুনামধণ্য কলেজ। বর্তমান বাংলাদেশ ২২ তম নব-নিযুক্ত মহামান্য রাষ্ট্রপ্রতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পু তিনিও ছিলেন এই এডওয়ার্ড কলেজের ছাত্র। এডওয়ার্ড কলেজ থেকে পড়াশুনা করে আজ অনেক প্রাক্তন শিক্ষার্থীরা দেশের উচ্চ পদস্থ কর্মরত রয়েছেন। এ সময় সমাবেশে এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ও অনেক অভিভাবক কলেজ ক্যাম্পাসে বহিরাগতের অনুপ্রবেশ, কলেজে ক্লাস চলাকালীন সময়ে কোচিং বানিজ্য বন্ধ সহ কলেজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এমপি প্রিন্স এর নিকট। এ বিষয়ে প্রধান অতিথি এমপি প্রিন্স সকল অভিভাবক ও সকল কোমলমতী সকল শিক্ষার্থীরা আপনার যে অভিযোগগুলো বললেন অবশ্যই আমি এই সমস্যাগুলো সমাধানে আগামীতে সকল প্রদক্ষেপ গ্রহণ করাসহ যা করা দরকার আমি কলেজের সকল শিক্ষকদের নিয়ে করবো বলে আশ্বাস দেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডওয়ার্ড কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ আমিনু হক ও এডওয়ার্ড কলেজ শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ কমিটির আহবায়ক প্রফেসর মোঃ বেলাল হোসেন সহ এডওয়ার্ড কলেজের সকল শিক্ষকবৃন্দ। এর আগে অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের সুবিধার্থে চাইল্ড ডে কেয়ার সেন্টার ও ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস ও কাউন্সিলিং সেন্টারের শুভ উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com