মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
দীপ্ত শপথ হাতে হাত, কাবেরা আনবে রাঙা প্রভাত—এই স্লোগানে উজ্জীবিত হয়ে পাবনায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ৮ম পাবনা জেলা কাব ক্যাম্পুরি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পাবনা সদর উপজেলার আমজাদ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পুরির উদ্বোধন করা হয়।
বাংলাদেশ স্কাউটস পাবনা জেলার সভাপতি ও জেলা প্রশাসক আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পুরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গত ৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ক্যাম্পুরি চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার আবু আশরাফ, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল কবীর, বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক উপ-কমিশনার (সংগঠন ও বিধি) মির্জা আলী নাসির, পাবনা-সিরাজগঞ্জ জোনের উপপরিচালক জামাল উদ্দিন, আমজাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রওশন আলমসহ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস পাবনা জেলার সম্পাদক জাহিদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাব সদস্য হুজাইফা খান ও রুবাইয়া ফেরদৌস নূরী। তাদের সহযোগিতা করেন পাবনা সদর উপজেলা স্কাউটস কমিশনার মাহমুদুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে কাব সদস্যরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেন। এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং বিশেষ অতিথিরা স্কাউটিংয়ের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, কাব সদস্যদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে নিজেদের যোগ্য, সৎ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা পালনের জন্য এখন থেকেই ইতিবাচক চিন্তা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। একই সঙ্গে সামাজিক ও মানবিক সেবায় নিজেদের নিয়োজিত করে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতে হবে।
ক্যাম্পুরিতে জেলার ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শতাধিক কাব সদস্যরা অংশগ্রহণ করছে। পাঁচ দিনব্যাপী এ আয়োজনে কাব সদস্যদের শৃঙ্খলা, নেতৃত্ব, সহযোগিতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের ক্যাম্পুরি শিশুদের নিজেদের দক্ষতা বিকাশের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার শিক্ষা দেয়।আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের ভবিষ্যৎ সমাজের সেবা
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের ক্যাম্পুরি শিশুদের নিজেদের দক্ষতা বিকাশের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সেবার শিক্ষা দেয়। ইতিবাচক চিন্তা ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে কাব সদস্যরা ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com