admin
- ২০ নভেম্বর, ২০২২ / ১৬৮ Time View
Reading Time: < 1 minute
এম.জে সুলভ, বেড়া পাবনা :
শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে বেড়া উপজেলার সিএন্ডবি চত্তরে বেড়া পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে মাসুদ রানা ময়সারকে গনসংবর্ধনা দেওয়া হয়। এ সময় বেড়া উপজেলার সর্বস্তরের সাধারন মানুষ মাসুদ রানাকে ফুলের তোরা এবং ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেন।
বেড়া পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান মানুর সভাপতিত্বে ও বেড়া পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেড়া পৌর মেয়র ও বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব এ্যাড. আসিফ শামস রঞ্জন। এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক মোঃ আবু সাঈদ, বেড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ইন্জিঃ মেজবাহ মোল্লা, বেড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা শারমীন ইতি, বেড়া পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক রমজান আলী, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রাসু সহ আ.লীগের অঙ্গসহযোগী সংগঠন এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
Post Views: 1