মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

পাবনা জোরপূর্বক ফসলি জমির মাটি কাটার অভিযোগ, এলাকার প্রভাবশালীদের বিরুদ্ধে

Reading Time: < 1 minute

সেলিম মোর্শেদ রানা, সুজানগর পাবনা:

পাবনার সুজানগর উপজেলা দুলাই ইউনিয়নের চরদুলাই গ্রামের হাচেন আলী পিতা – তেলাম আলী প্রামানিকের বাড়ির সম্পত্তি এবং পার্শ্ববর্তী মাঠের ফসলের জমির মাটি জোরপূর্বক কাটার অভিযোগ পাওয়া যায় এলাকার প্রভাবশালী, শামীম মৃধা, রাফিউল আলম মৃধা ও রুবেল মৃধার বিরুদ্ধে। এদিকে সরে জমিনের ঘুরে দেখা যায় আইনকে তক্তা না করে স্থানীয়দের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুলাই এলাকায় ৩ ফসলের প্রায় ৪০ বিঘা ফসলি জমি কেটে পুকুর কাটছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন আমাদের জমি জোর করে নিয়েছে, এবং তাদের জমি এমনভাবে কাটছে যে, আমাদের জমি ভেঙ্গে যাবে। এবং ছদ্মনামে কামাল হোসেন অভিযোগ করেন পুকুরের চালা আমাদের জমির উপর, অথচ অভিযোগ দিলে উনারা বলেন তোমরা টাকা নিয়ে সরে যাও, এখানে একটা প্রজেক্ট করছি দেখছো না, আমাদের অনেক জমি লাগবে, এখানে প্রজেক্ট করব, এলাকায় কর্মসংস্থান বাড়বে ইত্যাদি, ইত্যাদি। এলাকার আরো একজন ভুক্তভোগী জানান, ওদের উপরে লোক আছে, ওদের পুলিশে একজন বড় কর্মকর্তা, উনার সাহসে এরা যত এলাকায় অবৈধ কাজ করছে। ডিসি অফিস, এসপি অফিস, ইউএনও,থানা, উপজেলা চেয়ারম্যান, এমপি সব জায়গায় অভিযোগ করেছি কোন লাভ হয়নি। এদিকে আরেকজন ভুক্তভোগী কৃষক বলেন ওদের বিরুদ্ধে কিছু বললে মামলা খাওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি শামীম মৃধা, রাবিউল মৃধার কাছে জানতে চাইলে তারা বলেন আমরা নিজের জায়গায় পুকুর করছি এটা বড় প্রজেক্ট এখানে এলাকার শত শত মানুষের কর্মসংস্থান হবে, কারোর জায়গা আমরা জোর দখল করছি না, যারা বলছে তারা এলাকার শত্রু এলাকায় ভালো কিছু হোক সেটা তারা চায় না। সকল অবৈধ কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিবে সরকার এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com