সোমবার, ১১ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

পাবনা র‌্যাবের অভিযানে ১টি বিদেশী ওয়ান শ্যুটারগান ও ১ রাউন্ড কার্তুজসহ ১ জন গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, র‌্যাব ১২ সিপিসি টু :
পাবনা র‌্যাবের অভিযানে ০১টি বিদেশী ওয়ান শ্যুটারগান ও ০১ রাউন্ড কার্তুজসহ ০১ জন আসামী গ্রেফতার। মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ২৭/০১/২০২৪ তারিখ ১৮.০৫ ঘটিকায় কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহ্তেশামুল হক খান এর নেতৃত্বে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পান যে, পাবনা জেলার সদর থানাধীন পাবনা আতাইকুলা মহাসড়কের জালালপুর এলাকায় একজন ব্যক্তি অসৎ উদ্দেশ্যে একটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলঃ পাবনা জেলার সদর থানাধীন পাবনা আতাইকুলা মহাসড়কের জালালপুর বাজারস্থ নূর হোটেল এর দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি বিদেশী ওয়ান শ্যুটারগান, ০১ রাউন্ড কার্তুজ, মোবাইল-০১টি, সিমকার্ড-০২ ও নগদ ৪২০ টাকাসহ ০১ জন আসামীকে গ্রেফতার করে। উল্লেখ্য যে, আটককৃত আসামী বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় আরো একটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর নামঃ মোঃ কোরবান শেখ (৫৮), পিতা-মোঃ দিরাজ শেখ, সাং- কাকিলাদাইর, থানা-রাজবাড়ী। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাকে পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত-মোঃ এহতেশামুল হক খান(মেজর),কোম্পানি কমান্ডার,র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com