মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

পাবনা র‌্যাবের অভিযানে ১শ৫০ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, র‌্যাব ১২- সিপিসি -২
মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ১৫/১/২০২৪ খ্রিঃ ২০.২৫ ঘটিকায় কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোপন সূত্রে জানতে পারে যে, পাবনা জেলার ফরিদপুর থানাধীন সোনাহারা (দক্ষিণপাড়া) এলাকায় দুই জন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। সেই মোতাবেক অত্র ক্যাম্পের একটি আভিযানিক দল পাবনা জেলার ফরিদপুর থানাধীন সোনাহারা (দক্ষিণপাড়া) সাকিনস্থ সোনাহারা দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে গোপালনগর বাজার হইতে নারায়নপুর বাজারগামী পাকা রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে ১৫০ গ্রাম হেরোইন, ০১ জোড়া স্যান্ডেল, ০২ টি মোবাইল, ০৩ টি সিমকার্ড এবং নগদ ১,৯৭০/- টাকাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। উক্ত আসামীদ্বয় স্যান্ডেলের ভিতরে বিশেষ কায়দায় হেরোইন বহন করে আসছিল।
ধৃত আসামীর নামঃ ০১। মোঃ পারভেজ রুবেল (৩২), পিতা-গোলজার, সাং-মাসুয়াঘাটা, থানা-ফরিদপুর, জেলা-পাবনা ০২। মোঃ মিকাইল হোসেন (৪৭), পিতা-নজরুল ইসলাম, সাং-সরমংলা আমতলা, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাকে পাবনা জেলার ফরিদপুর থানায় হস্তান্তর করা হয়।

স্বাক্ষরিত-মোঃ এহতেশামুল হক খান(মেজর)কোম্পানি কমান্ডার,র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com