সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পাবনা র‍্যাবের অভিযানে ৪০বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, র‌্যাব ১২ সিপিসি টু :
পাবনা র‍্যাবের অভিযানে ৪০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‍্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ২৮/০১/২০২৪ তারিখ ১০.৩৫ ঘটিকায় কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান নেতৃত্বে র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন কালিকাপুর সাকিনস্থ কালিকাপুর সুগারমিল মোড়ে পাবনা-দাশুড়িয়া মহাসড়কের দক্ষিণ দিকে সুগার মিল গামী রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে ৪০ (চল্লিশ) বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল, মোবাইল-০২টি এবং ০৪টি সিমকার্ডসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ০২ নং আসামী মোঃ মেহেদী হাসান এর বিরুদ্ধে মেহেরপুর জেলার গাংনী থানায় আরো একটি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর নামঃ ১। মোঃ রবিউল ইসলাম @ রবি (৩৫), পিতা-মৃত খেদ আলী মন্ডল, ২। মোঃ মেহেদী হাসান @ রাসেল(২৭), পিং-মোঃ মতিউর রহমান, উভয় সাং-হোসেনাবাদ (সেন্টারপাড়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’ । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাদেরকে পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্বাক্ষরিত-মোঃ এহতেশামুল হক খান(মেজর),কোম্পানি কমান্ডার,র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com