বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

পাবনা র‌্যাব ১২ সিপিসি টু’র অভিযানে ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার ১

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:
র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা
২২ (বাইশ) বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অদ্য ১৩ মে, ২০২২ তারিখ ১৮.১৫ ঘটিকায় সময় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে ‘কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন কাজিহাটা সাকিনস্থ কাজিহাটা উত্তর পাড়া ঈদগাহ মাঠের মেইন গেটের সামনে ইটের সলিং রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী শ্রী সুজন কুমার পাল (২৮), পিতা- শ্রী ভবেশ চন্দ্র পাল, সাং-জয়ভোগা, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক ধৃত আসামীর নিকট হতে ২২ (বাইশ) বোতল অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য ফেন্সিডিল, মোবাইল ০১টি ও সিম ০২টি উদ্ধার করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে ।

স্বাক্ষরিত/–
কিশোর রায়,সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার),ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার,র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com