শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

পাবনা-সিরাজগঞ্জ জেলার সংরক্ষিত মহিলা আসনে নৌকার প্রার্থীতা ঘোষনা করলেন সাবেক মন্ত্রী কন্যা পিয়া

Reading Time: < 1 minute

টিএ পান্না,ঈশ্বরদী, পাবনা:
প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানের সহায়তা করতে পাবনা-সিরাজগঞ্জ জেলার সংরক্ষিত মহিলা আসনে আনুষ্ঠানিকভাবে নৌকার প্রার্থীতা ঘোষনা করলেন প্রয়াত ভূমিমন্ত্রীর কন্যা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া। শুক্রবার রাতে ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবে মাহজেবিন শিরিন পিয়ার পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সংরক্ষিত মহিলা আসনের সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে ঘোষনা দেন। এসময় পৌর মহিলা আওয়ামীলীগ সভাপতি ফেরদৌসআরা বেবী, পৌর মহিলা আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক শামিমা আক্তার বেবী, উপজেলা যুবমহিলালীগের সভাপতি মেরিনা ইয়াসমিন লাকি, উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সোহানা পারভীন রুনা পৌর যুব মহিলালীগের সহসভাপতি মোসা: কহিনুর খাতুন,পৌর যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদক রুহানী সাবরিন ও মহিলালীগ নেত্রী পারভীন আক্তার উপস্থিত ছিলেন। মাহজেবিন শিরিন পিয়া আরও বলেন, প্রধান মন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ উন্নীত হবে স্মার্ট বাংলাদেশে। চল্লিশ বছরের রাজনীতিতে আন্দোলন সংগ্রাম ও নির্বাচন করে জনগনের পাশে ছিলাম আগামিতেও মহিলা এমপি হলের প্রধানমন্ত্রীর নেতৃত্বে পাবনা-সিরাজগঞ্জ জেলার মানুষের সেবা করতে চাই।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com