বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

পাবনা সুজানগরে জাতীয় পুষ্টি কমিটির সভা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান, পাবনা:
“সঠিক পুষ্টিতে,সুস্থ জীবন”প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে (২৩-২৯ এপ্রিল) পাবনার সুজানগর জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা পুষ্টি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে জাতীয় পুষ্টি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোর্শেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান। স্বাগত বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব। এ সময় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাজাহান,এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল হেল বাকি জিসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com