সোমবার, ২৭ Jul ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

News Headline :
বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি

পাবনা সুজানগরে পেঁয়াজের প্রদশর্নী প্লট পরিদর্শন করেন-অতিরিক্ত সচিব আব্দুল্লাহ সাজ্জাদ

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান, পাবনা:
পাবনা সুজানগরে মাঠ দিবসে সর্বোচ্চ মানের হাইব্রিড জাতের ক্রস এস ৮০ ও রঙিলা ৭ পেঁয়াজের প্রদশর্নী প্লট পরিদর্শন করেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক (বীজ) আব্দুল্লাহ সাজ্জাদ। সোমবার বিকেলে পাবনার সুজানগর উপজেলার মানিক হাট ইউনিয়নের উলাট গ্রামে মাঠ দিবসে সর্বোচ্চ মানের হাইব্রিড জাতের ক্রস এস ৮০ ও রঙিলা ৭ জাতের পেঁয়াজের প্রদশর্নী প্লট পরিদর্শন ও কৃষক দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক (বীজ) আব্দুল্লাহ সাজ্জাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন, কৃষি মন্ত্রণালয়ের সহকারী বীজতত্ববীদ নেয়ামুল নাসির। ফজলুল হক মন্টু মাস্টারের সভাপতিত্বে ও আমজাদ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, আব্দুর রহমান টেড্রার্ডের আব্দুর রহমান, ভাই ভাই বীজ ভান্ডারের ইমদাদুল হক, সেলিম সরদার, কৃষক আমিরুল ইসলাম রেন্টু, আজিজুল হক রনি প্রমুখ। অতিরিক্ত সচিব ও মহাপরিচালক (বীজ)আব্দুল্লাহ সাজ্জাদ বলেন, ক্রস এস ৮০ ও রঙিলা ৭ জাতের পেঁয়াজ চাষে সফলতা হলো পেঁয়াজের বাম্পার ফলনে কৃষক তাৎক্ষণিকভাবে পেঁয়াজের দাম পাবে এবং পরবর্তীতে সারা বছর ঘরে মজুদ করে পেঁয়াজের ভাল দাম পাবে। পেঁয়াজের ব্যবহার বেশি হওয়াতে সরকারি বেসরকারি ভাবে সরবারহের কৃষক সঠিক দাম পাবে। সেইসাথে ভোক্তারা স্বাভাবিক দামে ক্রয় করতে পারবে। পেঁয়াজের জন্য বিখ্যাত এই অঞ্চল পরিকল্পনা অনুযায়ী পেঁয়াজ চাষ করে এই এলাকার কৃষক আরো সাফল্য অর্জন করবেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com