বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনা সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে স্কাউটস দিবস উদযাপন

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান, পাবনা:
বাংলাদেশ স্কাউটস দিবসের শ্লোগান”প্রত্যেক আমরা পরের তরে” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটসের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন করা হয়েছে।শুক্রবার সকালে পাবনার সুজানগরে স্কাউটস দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে হল রুমে বাংলাদেশ স্কাউটস দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ রওশন আলী। উপজেলা শিক্ষা অফিসার ও স্কাউটসের সহ-সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান জর্জের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও স্কাউটসের সহ-সভাপতি ছাইফুল ইসলাম। এ সময় আরো বক্তব্য দেন, সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউটসের কমিশনার আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ নবাব আলী, উপজেলা কাব লিডার আজম আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com