সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনা সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান, পাবনা:

পাবনা সুজানগরের শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নব গঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পাবনার সুজানগরের শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে নব গঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী। স্বাগত বক্তব্য দেন,ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা। প্রধান শিক্ষক মনসুর আলীর সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি জামিলুর রহমান লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাইফুল ইসলাম।এ সময় আরো বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার এস্কেদার আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার,এন এ কলেজের অধ্যাপক আবুল হাশেম,ম্যানেজিং কমিটির সদস্য ইউনুস আলী বাদশা, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ প্রমুখ। শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নব গঠিত ম্যানেজিং কমিটির সদস্যরা হলেন, সভাপতি পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, সদস্য সচিব প্রধান শিক্ষক মনসুর আলী,দাতা সদস্য মুহাঃ আব্দুস সামাদ, অভিভাবক সদস্য শাজাহান আলী, ইউনুস আলী বাদশা, মেহেদী মাসুদ, এমদাদুল হক, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য লায়লা খাতুন, শিক্ষক প্রতিনিধি আব্দুর রহিম, জামিলুর রহমান, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি শামীমা নার্গিস।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com