বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

পাবনা-১ কৃষক শ্রমিক জনতা লীগের মনোনয়ন ফরম তুললেন মাহমুদুন্নাহার মিলি

Reading Time: < 1 minute

আর কে আকাশ, পাবনা:
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে প্রতিদ্ব›িদ্বতার লক্ষ্যে কৃষক শ্রমিক জনতা লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মাহমুদুন্নাহার মিলি। রাজধানী ঢাকার মতিঝিল সংলগ্ন দলটির কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম নেন। আজ দুপুরে তার স্বামী প্রফেসর ড. এম. এম. কফিল উদ্দিন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। মাহমুদুন্নাহার মিলি বলেন, আওয়ামী লীগ যদি আমাকে নমিনেশন দেয় এবং আমি বিজয় হতে পারি তবে সাঁথিয়া-বেড়াকে একটি আদর্শ ও মডেল এলাকাতে পরিণত করব।
তিনি বলেন, আমি নিরলসভাবে শিক্ষার্থীদের কর্মসংস্থান ব্যবস্থায় কাজ করব, যাতে একজন শেষ বর্ষের শিক্ষার্থী চাকরি নিয়ে স্নাতক শেষ করে। এটি তাদের সমাজে মূল্য সংযোজন করতে আরও অনুপ্রাণিত করবে। প্রতিটি মসজিদে শিশুদের মৌলিক ইসলামী শিক্ষা বিনামূল্যে প্রদান করা হবে।
তিনি আরও বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি তবে বেড়া ও সুজানগরকে মাদকমুক্ত করব। সন্ত্রাসের ভয় ছাড়াই মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে। এই আসন জনগণ দ্বারা পরিচালিত হবে। যেখানে থাকবে না কোনো সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ। আমি জনগণের সেবক হতে চাই।
মাহমুদুন্নাহার মিলি কর্মজীবনে তিনি পাবনা বিএড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রার্থী হিসেবে তিনি সাঁথিয়া-বেড়া উপজেলাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com