শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

পাবনা-৩ আসনে মকবুল হোসেন টানা চারবার বিজয়ী

Reading Time: < 1 minute

রফিকুল ইসলাম রনি, চাটমোহর পাবনা:
পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনিত তিনবারের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন (নৌকা)। সে এবার টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হলেন। ভোট গণনা শেষে রবিবার রাত সাড়ে আটটার দিকে ১৭৬টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৫৬ হাজার ৭৭১ জন। এর মধ্যে ২ লক্ষ ২১ হাজার ৯২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোঃ মকবুল হোসেন পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৪৬৯ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাস্টার (ট্রাক) পেয়েছেন ১ লাখ ১৬৯ ভোট।
এদিন শান্তিপূর্ণ পরিবেশে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। সকালের দিকে ভোটকেন্দ্রে ভোটার ছিল কম। সকাল নয়টায় উপজেলার হান্ডিয়াল পাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভোট গ্রহণ কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংবাদমাধ্যমের কর্মীরা উপস্থিত হয়েছেন। কিন্তু ভোটারদের উপস্থিতি তখনো তেমন ছিল না। তবে দিন যতই গড়িয়েছে ভোটার উপস্থিতি ততই বেড়েছে।
এ আসনে বাকী দল “জাতীয় পার্টি থেকে মীর নাদিম মোহাম্মদ ডাবলু (লাঙ্গল) পেয়েছেন ৭৩২, গণতন্ত্রী পার্টি থেকে মোঃ খায়রুল আলম (কবুতর) পেয়েছেন ২৭৪, জাসদ থেকে মোঃ আবুল বাশার শেখ (মশাল) পেয়েছেন ১৭৫, বাংলাদেশ সুপ্রীম পার্টির মোঃ মাহবুবুর রহমান জয় চৌধরী (একতারা) পেয়েছেন ৪২২, বাংলাদেশ কংগ্রেস থেকে মোঃ আজিজুল হক (ডাব) পেয়েছেন ২৫১ ও ন্যাশনাল পিপলস পার্টি থেকে মোঃ বেল্লাল মোল্লা (আম) পেয়েছেন ৪৩০ ভোট।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com