মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

‘পা’ স্বপ্ন পূরণের হাতিয়ার হাবিবুরের

Reading Time: < 1 minute

নিয়ামত, ইবি  কুষ্টিয়া:

জীবিকা নির্বাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ দুই হাত নেই। তবুও আকাশচুম্বী স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন রাজবাড়ি জেলার পাংশা থানায় জন্ম নেওয়া হাবিবুর রহমান। জীবনধারণের জন্য তিনি পা’কেই বানিয়েছে স্বপ্ন পূরণের হাতিয়ার। সোমবার (৫ জুন) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন হাবিবুর রহমান। আর এ পরীক্ষার মধ্য দিয়ে তিনি ‘পা’ নামক হাতিয়ারের প্রমাণ দেখালেন আরো একবার। হাবিবুরের বাবা আব্দুস সামাদ পেশায় কৃষক এবং মা হেলেনা খাতুন গৃহিণী। চার ভাই-বোনের মধ্যে সবার ছোট হাবিবুর। ২০২০ সালে ‘পা’ দিয়ে লিখেই দাখিল পরীক্ষায় জিপিএ ৪.৬৩ এবং ২০২৩ সালে আলিম পরীক্ষায় জিপিএ ৪.৫৭ নিয়ে উত্তীর্ণ হন তিনি। প্রতিবন্ধকতা ছাপিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশে সেবায় নিয়োজিত হতে চান হাবিবুর। আর সেই স্বপ্ন থেকেই বিশ্ববিদ্যালয়ে পড়তে চান তিনি। আর তাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। এর আগে হাবিবুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। হাবিবুর রহমান বলেন, আলিম পরীক্ষার পরই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন জাগে। পরিবারের অনুপ্রেরণা পেয়েই আমি আজ এতদূর আসতে পেরেছি। কখনো প্রতিবন্ধকতার কারণে হেয় শিকার হতে হয়নি। সবাই ভালোভাবে নিয়েছে। আমি জীবনে ভালো মানুষ হতে চাই।তিনি আরো বলেন, ইচ্ছে শক্তি থাকলে সবকিছু সম্ভব। চেষ্টা করলেই আল্লাহ উত্তম প্রতিদান দিবেন। চেষ্টা না করলে আসলে কোনো কিছু সম্ভব না। সবাইকে চেষ্টা করা উচিত। কষ্ট হবে বিপদ আসবে। এর মাধ্যমে জয় করতে হবে। চেষ্টা না করলে কোনো কিছুই সম্ভব নয়। তার প্রতিবেশী আজমল হোসেন বলেন, ছেলে আমার সম্পর্কে ভাতিজা হয়। শারীরিক গঠনে অন্য আট-দশ জন র মতো না হলেও কোন দিক হতে পিছিয়ে নেই। ছোট থেকেই অনেক মেধাবী সে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com