রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

পুঠিয়ায় ফেন্সিডিল ও ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার 

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর পুঠিয়ায় ২৬৮ বোতল ফেনসিডিল ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ উজ্জল হোসেন (৩১) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার মাদক কারবারি উজ্জল হোসেন চারঘাট উপজেলার গোপালপুর গ্রামের নজির সরকারের ছেলে। মঙ্গলবার (১১ জানুয়ারী) বিকালে র‌্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‍্যাব জানায়, মঙ্গলবার (১০ জানুয়ারী) দিবাগত রাতে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি উজ্জল হোসেন পালানোর চেস্টাকালে  তাকে হাতেনাতে মাদক সহ আটক করা হয়। এ সময় তার সাথে থাকা লাগেজ তল্লাসি করা হলে ২৬৮ বোতল ফেন্সিডিল, ২০ পিস ট্যাপেন্টাডল জব্দ করা হয়। এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com