বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

পুঠিয়ায় প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণ : গ্রেফতার দুই ধর্ষক

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাব্বানী:
রাজশাহীর পুঠিয়ায় প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার পলাতক দুই আসামিকে ঢাকার নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ ও র‌্যাব-১১।
সোমবার (১৮ এপ্রিল) গভীর রাতে যৌথ অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ সদরের খানপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৯ এপ্রিল) তাদের রাজশাহী নিয়ে যাওয়া হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- রাজশাহীর পুঠিয়ার কার্তিকপাড়া গ্রামের নমীর উদ্দিনের ছেলে মো. রাকিব (২৫) ও একই উপজেলার কাজুপাড়া এলাকার মৃত আবু সাইদের ছেলে মো. মিজান (৩০)।
এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুস সাকিব।
র‌্যাব-৫ জানায়, বুধবার (৬ এপ্রিল) ইফতারের পর পুঠিয়ার আত্মীয়ের বাড়ি থেকে ভ্যানে করে বাগমারা নিজ গ্রামে ফিরছিলেন ওই প্রতিবন্ধী স্কুলছাত্রী। ওই ভ্যানে আরও যাত্রী ছিলেন। তারা রাত ৮টার দিকে পুঠিয়ার কাচুপাড়া মাঠের কাছে পৌঁছালে ৫/৬ জন যুবক ধারালো অস্ত্রের মুখে তাদের ভ্যান থামায়। এ সময় তারা ভ্যানযাত্রীদের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে সবাইকে তাড়িয়ে দিয়ে অস্ত্রের মুখে ওই স্কুলছাত্রীকে মাঠের পাশের একটি কলা বাগানে নিয়ে ধর্ষণ করে এবং তার কাছে থাকা মোবাইল ফোন ছিনতাই করে পলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় বৃহস্পতিবার (৭এপ্রিল) সকালে স্কুলছাত্রীর মা বাদী হয়ে পুঠিয়া থানায় এটি ধর্ষণ ও ছিনতাই মামলা দায়ের করেন।। পরে র‌্যাব সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেফতার করে।
মামলা দায়ের পর পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত করছিল রাজশাহী র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্প। একপর্যায়ে দুই আসামির অবস্থান নিশ্চিত হয় র‌্যাব। পরে তারা নারায়ণগঞ্জ থেকে পলাতক দুই ধর্ষককে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করে। বুধবার সকালে পুঠিয়া থানায় তাদের সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com