সোমবার, ০৪ মে ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

পুলওয়ামায় নিজের লোককে মেরে চলে এসেছিলেন’, মমতার নিশানায় মোদী-শাহ

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা

নির্বাচনী প্রচারে দোষারোপ, পাল্টা দোষারোপ চলছেই। সেই পরিস্থিতিতে বিজেপি-কে আক্রমণ করতে এ বার পুলওয়ামা প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পুলওয়ামায় যাঁদের মারার লক্ষ্য ছিল, তাঁদের না মেরে নিজেদের লোককে মারা হয়েছিল। দু’বছর আগে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সিআরপি-র কনভয় লক্ষ্য করে হামলা চালায় পাক মদতপুষ্ট আত্মঘাতী জঙ্গি। তাতে ৪০ জন জওয়ান নিহত হন। তৃণমূল নেত্রী সেই প্রসঙ্গ উল্লেখ করেছেন, নাকি পুলওয়ামা পরবর্তী ভারতীয় বায়ুসেনার বালাকোট অভিযানের কথা বোঝাতে চেয়েছেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যদিও বালাকোট অভিযানে ভারতীয় বায়ুসেনার কারও হতাহত হওয়ার খবর মেলেনি।

শীতলকুচি নিয়ে রাজনৈতিক টানাপড়েনের মধ্যে সোমবার উত্তর ২৪ পরগনার রানাঘাটে সভা করেন মমতা। সেখানে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ যুবকের জন্য সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করেন তিনি। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ‘সব জানেন’ এবং তার পরেও কেন্দ্রীয় বাহিনীকে ‘ক্লিনচিট’ দিয়েছেন বলে মন্তব্য করেন। সেখানেই পুলওয়ামার ঘটনা টেনে মোদী-শাহকে আক্রমণ করেন মমতা। বলেন, ‘‘পুলওয়ামার ঘটনা আমাদের মনে আছে। যাদের মারতে গিয়েছিলেন, নিজের লোককে মেরে চলে এসেছিলেন। বেশি মুখ খোলাবেন না। আমরা দেশকে ভালবাসি। তাই অনেক কিছু বলি না।

২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে ঘটে যাওয়া পুলওয়ামা হামলা নিয়ে দীর্ঘদিন শাসক বনাম বিরোধী আকচাকচির সাক্ষী থেকেছে গোটা দেশ। ভোটের ময়দানে সেনার কৃতিত্ব ভাঙিয়ে ভোটবাক্স ভরার অভিযোগ উঠেছে বিজেপি-র শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। উল্টো দিকে, পুলওয়ামার ঘটনায় নিরাপত্তায় গাফিলতি এবং বালাকোট অভিযানের সত্যতা নিয়ে প্রশ্ন তোলায় বিরোধীদের ‘দেশবিরোধী’ আখ্যা দেন গেরুয়া নেতৃত্ব। সেনাবাহিনীর কৃতিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বলে বাংলায় এসে এর আগেও মমতাকে আক্রমণ করেছেন মোদী। তার পরে সোমবার শীতলকুচির ঘটনার প্রেক্ষিতে পুলওয়ামার ঘটনা টেনে আনলেন মমতা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com