মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

পুলিশের অভিযানে ১১ জুয়াড়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

মোঃ মাহমুদ উদ্দিন,  জুড়ী  মৌলভীবাজার :
মৌলভীবাজারের জুড়ীতে থানা পুলিশের অভিযানে ১১ জন জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২ জুন ) বিজ্ঞ আদালতের মাধ্যমে আটক জুয়াড়ীদের  জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়,  থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন এবং  তদন্ত ওসি  হুমায়ুন কবীরের নেতৃত্বে  থানার একদল পুলিশ বৃহস্পতিবার (১ জুন ) বিকেলে উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের বাছিরপুর এলাকার বিল্লাল মিয়ার ডেকোরেটার্স দোকানে অভিযান চালিয়ে ১১ জুয়াড়ীকে গ্রেফতার করে।  এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ৪ হাজার ১ শ ৫০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পশ্চিম বাছিরপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র বিল্লাল মিয়া (৪০), একই গ্রামের মৃত চরিত্র বিশ্বাসের ছেলে শিশুরাম বিশ্বাস (৩২), মৃত বসন্ত দাসের পুত্র শ্যামল দাস (২৮), আবু তাহেরের ছেলে মোঃ শামীম মিয়া (৩৮), আব্দুল জলিলের ছেলে শাকিল আহমদ (২২), ধনু মিয়ার পুত্র আব্দুল কাদির জিলানী (২০), পূর্ব বাছিরপুর গ্রামের মানিক মিয়ার ছেলে মোঃ জালাল উদ্দিন (৩০), শিমুলতলা গ্রামের আনফর আলীর ছেলে সুমন মিয়া (৩৪), কালনীগড় গ্রামের শফিক উদ্দীনের ছেলে মোঃ ফারুক উদ্দিন (৩৬), মৃত অভিনাশ দাসের ছেলে বিকাশ দাস (৩০), মৃত বাবুল দাসের ছেলে রুবেল দাস (২৬)। আলাপকালে মামলার এসআই মোঃ ফরহাদ মিয়া জানান, এ ব্যাপারে থানায় ১৮৬৭ সনের প্রকাশ্যে জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার (২ জুন ) বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীদের  জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোহাম্মদ মোশাররফ হোসেন ১১ জুয়াড়ী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জুয়াড়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com