বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

পূর্বধলায় ১০১ বোতল ভারতীয় মদসহ আটক ২

Reading Time: < 1 minute

রিপন কান্তি গুণ,নেত্রকোনা:
নেত্রকোনার পূর্বধলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক এলাকা থেকে ১০১ বোতল নিষিদ্ধ ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে নেত্রকোনা ডিবি পুলিশ।আজ (৪ অক্টোবর) বুধবার সাড়ে ১২ টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ছোট ইলাশপুর গ্রামের নেত্রকোণা জেলার ট্রাক, ট্রাক্টর ও কাবার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি হ্যানট্রলি জব্দ করা হয়।আটককৃত দুই ব্যক্তির নাম – বোরহান উদ্দিন (৩৮) ও মাহফুজুল ইসলাম (২২)। বোরহান উদ্দিন উপজেলা সদরের নারায়নডহর গ্রামের আব্দুল লতিফের ছেলে ও মাহফুজুল ইসলাম দুর্গাপুর উপজেলার চন্ডিগাঁও এলাকার শহিদুল ইসলামের ছেলে।নেত্রকোনা ওসি, ডিবি (পশ্চিম) মোহাম্মদ শাহনূর আলম জানান, আটককৃত ব্যক্তিরা দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় সরকার সঙ্গীয় ফোর্স শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ট্রাক, ট্রাক্টর ও কাবার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের অফিস এলাকায় শ্যামগঞ্জগামী মাদক বহনকারী ছোট ইঞ্জিন চালিত ট্রলিতে অভিযান চালায়। এসময়, ট্রলির মধ্যে পাটের ৬টি বস্তা থেকে ১১০ বোতল নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ করে এবং মাদক বহনকারী ছোট ইঞ্জিন চালিত ট্রলির চালকসহ দুইজনকে আটক করে। এ ব্যাপারে থানায় মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com