সোমবার, ১১ মে ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যোগসাজশে প্রকল্পের টাকা আত্মসাৎ

Reading Time: < 1 minute

ফিরোজ হোসেন, বদলগাছী নওগাঁ :
নওগাঁর বদলগাছীতে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কাজের বিনিময়ে টাকা (টি,আর) সংস্কার কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক (এমপি) উন্নয়নের অধীন বাস্তবায়িত প্রকল্পের কাজ না করে প্রকল্প বাস্তবায়ন অফিসারকে ম্যানেজ করে টাকা উত্তোলন করেছে প্রকল্প বাস্তবায়ন সভাপতি। প্রকল্প বিষয়ে উঠেছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। প্রকল্পে কোন কাজ না করে তদারকি কর্মকর্তাদের যোগসাজশে বরাদ্দকৃত টাকা পকেটস্থ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে প্রকল্প সভাপতির বিরুদ্ধে। উপজেলা পিআইও অফিস সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে উপজেলার আধাইপুর ইউনিয়নের বেগুন জোয়ার মসজিদ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা সংস্কার করণ কাজে ১ লক্ষ্য টাকা বরাদ্দ দেওয়া হয়।আর এই প্রকল্পের জন্য সাবিনা ইয়াসমিন নিলু কে প্রকল্প সভাপতি করে কোন কাজ না করে প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মইনুল ইসলামকে ম্যানেজ করে সমুদয় টাকা উত্তোলন করা হয়েছে। প্রকল্প সভাপতি সাবিনা ইয়াসমিন নিলু বলেন, উপজেলার আধাইপুর ইউনিয়নের বেগুন জোয়ার মসজিদ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা সংস্কার করণ কাজে ১ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প কাজের মেয়াদ শেষ হয়েছে। এখনো কাজ করা হয়নি।
সরকারি পরিপত্র অনুযায়ী টি,আর প্রকল্পের কাজ করার সময় প্রকল্পের নাম, টাকার পরিমাণ ইত্যাদি উল্লেখ করে সাইনবোর্ড দেওয়ার কথা থাকলেও তা টাঙানো হয়নি। চুক্তি অনুযায়ী রাস্তার কাজ করা হয়নি। এলাকাবাসী বলেন, বেগুন জোয়ার মসজিদ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা সংস্কার করণের এখনো কোন কাজ করা হয়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ময়নুল ইসলাম বলেন, আমি কিছু বলতে পারবো না। আপনাদের যা ইচ্ছা তাই করেন। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল বলেন, আমি এখানে নতুন এসেছি। প্রকল্প সম্পর্কে খোঁজ নিয়ে ব্যবস্তা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com