বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Reading Time: < 1 minute

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সমকাল, দৈনিক দেশ রুপান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে ‘ সরকারি জমিতে সাবেক সাংসদের মার্কেট ও প্লট’ শিরোনামে গত ৩১ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দে প্রকাশিত সংবাদটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ওই সংবাদে আমাকে জড়িয়ে মিথ্যা তথ্যের উপর ভর করে সংবাদ প্রকাশ করা হয়েছে। সরকারী জায়গায় ইউনিয়ন পরিষদের তত্বাবধানে মার্কেটটি পরিচালিত হচ্ছে। সাধারণ মানুষের জীবন জীবিকার স্বার্থে এবং স্থানীয় সুশীল সমাজের দাবীর প্রেক্ষিতে আমি স্থানীয় সাংসদ থাকাকালীন সময়ে সাহায্য সহযোগিতা করেছি। তাছাড়া এই মার্কেট বা স্থাপনা নিয়ে আমার কোন চাওয়া পাওয়া নেই। প্রকাশিত সংবাদে যারা আমার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। সেটাও কাল্পনিক ও মনগড়া। তারাই ওই মার্কেটের ব্যবসায়ী ও ঘরের মালিক হিসেবে খ্যাত। এছাড়াও মনগড়া ও মিথ্যা নিউজ করায় ইতিমধ্যে আমি এক সাংবাদিকের বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়েছি। এজন্য ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হচ্ছে। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি এ ধরণের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।

খন্দকার আজিজুল হক আরজু
সাবেক সংসদ সদস্য, পাবনা-২
ও সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ পাবনা জেলা শাখা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com