বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

প্রতিবাদের অধিকার আর জঙ্গি কার্যকলাপের ফারাক বুঝতে হবে, দিল্লি হিংসা মামলায় কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Reading Time: < 1 minute

‘পিঞ্জরা তোড়’-এর দুই সদস্য দেবাঙ্গনা কলিতা, নাতাশা নারওয়াল এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ ইকবাল তানহার জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। ২০১৯-এ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দিল্লিতে হিংসার ঘটনায় ইউএপিএ মামলায় গ্রেফতার হয়েছিলেন এই তিন জন। মঙ্গলবার আদালত তাঁদের জামিন মঞ্জুর করল।

বিচারপতি সিদ্ধার্থ মৃদুল এবং জয়রাম ভাম্বানির বেঞ্চে মামলাটি ওঠে মঙ্গলবার। বিচারপতিরা নিম্ন আদালতে রায়কে খারিজ করে শর্তসাপেক্ষে তিন জনের জামিন মঞ্জুর করে। আদালত জানিয়ে দেয়, তিন জনকে তাঁদের পাসপোর্ট জমা দিতে হবে। আইনবিরোধী কাজ থেকে বিরত থাকতে হবে যাতে তদন্তে কোনও প্রভাব না পড়ে।

আদালত জানিয়েছে, সরকারকে বুঝতে হবে কোনটা প্রতিবাদের অধিকার আর কোনটা জঙ্গি কার্যকলাপ। দিল্লিতে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে ২০২০-তে নাতাশা এবং দেবাঙ্গনাকে গ্রেফতার করা হয়।

এক বিবৃতিতে পিঞ্জরা তোড় জানিয়েছে, নাতাশা এবং দেবাঙ্গনা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সরব হওয়ায় মুখ বন্ধ করতে তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। গ্রেফতারও করা হয়।

২০১৯-এর শেষের দিকে নাগরিকত্ব সংসশোধনী আইনের বিরোধিতায় অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল দিল্লিতে। এই ঘটনাকে কেন্দ্র করে যে হিংসা পরিস্থিতি সৃষ্টি হয় তাতে ৫৩ জনের মৃত্যুও হয়। হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে বেশ কয়েক জনের বিরুদ্ধে। এ নিয়ে মামলাও হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com