শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার প্রসার ঘটাতে হবে -শিল্প সচিব জাকিয়া

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট, সিংড়া নাটোর:

শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেছেন, প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার প্রসার ঘটাতে হবে। কারণ শিক্ষিতরাই পারে জাতিকে উন্নত করতে। বর্তমান সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সরকারের সফল আইসিটি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক মহোদয় সরকারের ভিশন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আপনাদের কাছে ছুটে আসা। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার প্রসার ঘটানোর লক্ষে নিমাকদমা গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে, চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। শিল্প সচিব নিজ গ্রাম সিংড়া উপজেলার নিমাকদমা গ্রামসহ ব্যক্তিগত অর্থায়নে ২টি ভূমি ও গৃহহীন পরিবারকে ব্যক্তিগত অর্থায়নে ঘর উপহার ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। এসময় উপস্থিত ছিলেন, শিল্প সচিবের স্বামী বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম, সিংড়ার ইউএনও এম এম সামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) রাজীব, সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা, চৌগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মানিক উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com