সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে ধুনটে বিক্ষোভ

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
বগুড়া জেলার গাবতলিতে বিএনপি নেত্রী সুরাইয়া জেরিন রনি কতৃক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ধুনট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। গত বৃহস্পতিবার গাবতলী উপজেলা বিএনপির সন্মেলনে ওই নেত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন।
৩০ মে (সোমবার) বিকেলে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহান এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মহসীন আলম,সহ-সভাপতি রেজাউল করিম তালুকদার দুলাল,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ, মাইদুল ইসলাম রনি,দপ্তর সম্পাদক আফসার আলী, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম,আওয়ামী লীগ নেতা এম এ তারেক হেলাল,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু,সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আলীম আল রাজি বুলেট, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম গামা, ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com