সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিড়ি শিল্প মালিক ও শ্রমিক মজদুর ইউনিয়নের আলোচনাসভা ও দোয়া মাহফিল

Reading Time: < 1 minute

আর কে আকাশ, পাবনা:

২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিড়ি শিল্পের ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের কার্যালয়ে পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতি এবং জেলা বিড়ি মজদুর ইউনিয়নের আয়োজনে উক্ত আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাবনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন।

পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সভাপতি শাহাদত হোসেনের সভাপতিত্বে ও জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, বিড়ি শিল্প মালিক সমিতির সহ-সভাপতি কাজী হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, সহ-সাধারণ সম্পাদক নয়ন শেখ, অর্থ সম্পাদক মামুনুর রশিদ মামুন, পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম ইসলাম, মো. মোস্তফা কামাল প্রমূখ।
আলোচনাসভায় জেলা বিড়ি শিল্প মালিক সমিতি ও বিড়ি মজদুর ইউনিয়নের নেতৃবৃন্দ ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিড়ি শিল্পের ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়রম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। সেই সাথে বিগত অর্থবছরের বাজেটে আরোপিত বিড়ির ওপর অতিরিক্ত ৪ টাকা মূল্যস্তর কমানো, আরোপিত অগ্রিম ১০ ভাগ আয়কর কমানো, নিম্নমানের সিগারেটের শুল্ক বৃদ্ধি এবং বহুজাতিক কোম্পানির আগ্রাসন থেকে বিড়ি শিল্পকে সুরক্ষার দাবি জানান।
আলোচনাসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, বায়তুল মাল জামে মসজিদের খতিব মাওলানা হারুনুর রশিদ। এসময় জেলা বিড়ি মজদুর ইউনিয়নের উপদেষ্টা মজিবর রহমান, গণমাধ্যমকর্মী, বিড়ি শিল্প মালিক সমিতি ও বিড়ি মজদুর ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাপসন : পাবনায় প্রস্তাবিত বাজেটে বিড়ি শিল্পের ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব না করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com