রবিবার, ১৯ Jul ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

প্রবল বর্ষণে কালভার্ট ধ্বস, খাগড়াছড়ি-পানছড়ি সড়ক যোগাযোগ বন্ধ

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
পাহাড়ি ঢলের তীব্র স্রোতে কালভার্ট ধ্বসে খাগড়াছড়ি-পানছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে পথচারীরা।মঙ্গলবার(২৬ জুলাই) পানছড়ির ৪নং লতিবান ইউপি’র নালকাটা এলাকায় অবস্থিত শুকনাছড়ি ছড়ায় কালভার্টটি ধ্বসে পড়ে। জানা যায়, বিগত ২০২১-২২ অর্থ বছরে দু’টি প্রকল্পের মাধ্যমে দু’দফা কালভার্টটি রক্ষায় কয়েক লাখ টাকা ব্যয় করা হয়। কিন্তু কাজের গুনগত মান নিম্নমানের ও সঠিক তদারকীর অভাবে সামান্য বৃষ্টির পাহাড়ি ঢলে অবশেষে ধ্বসে পড়লো মূহুর্তেই।
স্থানীয়রা জানায়, সড়ক ও জনপথের উদাসীনতা ও হরিলুটে কাজের গুনগত মান ভালো না হওয়ায় আজ সেতুটি ধসে পড়ে। খাগড়াছড়ি সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী বলেন, লোকজন ঘটনাস্থলে যাচ্ছে, যত দ্রুত সম্ভব পদক্ষেপ গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনচারুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক ও জনপথ দ্রুত পদক্ষেপ না নিলে পাশে একটি মন্দিরের গেইট ও প্রাথমিক বিদ্যালয়ের রাস্তাও ছড়ার গর্ভে বিলীন হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com