শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

ফিলিপিন্সের সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৯

Reading Time: < 1 minute

ন্যাশনাল ডেক্স :
ফিলিপিন্সের সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৯ হয়েছে। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১১ টার দিকে সুলু প্রদেশের জোলো দ্বীপে ৯২ আরোহী নিয়ে সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। আরোহীদের বেশির ভাগই সেনাসদস্য।
আহত ৫০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ১৭ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
এক বিবৃতিতে ফিলিপিন্সের বিমান বাহিনী জানিয়েছে, লকহিড কোম্পানির তৈরি সি-১৩০ বিমানটি অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে।“উদ্ধারের চেষ্টা চলছে,” বিবৃতিতে বলেছে তারা।
ফিলিপিন্সের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেনজানা রয়টার্সকে জানিয়েছেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বিমানটিতে তিন পাইলট ও পাঁচ ক্রু সদস্যসহ মোট ৯২ জন আরোহী ছিলেন। ফিলিপিন্সে প্রায় ৩০ বছরের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনা। সশস্ত্র বাহিনীর প্রধান সাংবাদিকদের বলেছেন, “রানওয়েতে নামতে গিয়ে ব্যর্থ হয় বিমানটি। ইঞ্জিন নতুন করে সচলের চেষ্টা করেও লাভ হয়নি। এরপরই মাটিতে আছড়ে পড়ে সেটি।”
কর্মকর্তারা বলেছেন, বিমানটিতে হামলা হওয়ার কোনও লক্ষন দেখা যায়নি। উদ্ধার অভিযান শেষ হয়ে গেলেই ঘটনার তদন্ত শুরু হবে। অনেকেই মনে করছে এটা বিদ্রোহী হামলায় বিধ্বস্ত হতে পারে। তদন্ত শেষে বোঝা যাবে এটি দুর্ঘটনা না হামলায় বিধ্বস্ত।
উল্লেখ্য সুলু প্রদেশে ইসলামপন্থি বিদ্রোহীদের সঙ্গে ফিলিপিন্স সেনাবাহিনীর দীর্ঘদিন ধরে লড়াই চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com