বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

ফুলছড়িতে ককটেল-পেট্রলবোমা ও লাঠি উদ্ধার

Reading Time: < 1 minute

মোঃ আঃ খালেক মন্ডল, গাইবান্ধা:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একটি মাদরাসার মাঠ থেকে ৮টি ককটেল, ৬টি পেট্রলবোমা ও বস্তা ভর্তি লাঠি উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের খবিরিয়া আলিম মাদরাসার মাঠ থেকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাতে কি পাড়া ইউনিয়নের খবিরিয়া আলিম মাদরাসার মাঠে কিছু বিস্ফোরক জাতীয় দ্রব্য দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ সেখান থেকে ৮টি ককটেল, ৬টি পেট্রলবোমা এবং এক বস্তা লাঠি উদ্ধার করে। ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ মো. রজব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ককটেল, পেট্রলবোমা ও লাঠির বস্তা উদ্ধার করা হয়েছে। তবে কোনো অপরাধীকে গ্রেফতার করা যায়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com