মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ফুলছড়ি প্রেস ক্লাবের সভাপতি আমিনুল সাধারণ সম্পাদক যাদু নির্বাচিত

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধাধ:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের আমিনুল হককে সভাপতি ও শাহ আলম যাদুকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট ৩ বৎসর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সকালে ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাবের কার্যালয়ে সংগঠনটির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, সহ-সভাপতি ও দৈনিক জনসংকেত সম্পাদক দীপক কুমার পাল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, সহকারি সম্পাদক শাহাবুল শাহীন তোতা, দৈনিক মাধুকরের বার্তা সম্পাদক উজ্জল চক্রবর্ত্তী ও মানবকণ্ঠের জেলা প্রতিনিধি এবিএম ছাত্তারসহ ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।
সাধারণ সভা শেষে ফুলছড়ি প্রেস ক্লাবের সদস্যদের সর্বসম্মতিক্রমে আমিনুল হককে সভাপতি ও শাহ আলম যাদুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট ৩ বৎসর মেয়াদী কমিটি গঠন করা হয়। প্রেস ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করা হয় যথাক্রমে সোহেল রানা শালু ও বিমল কুমার সরকার। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাহদী মাসুদ পলাশ ও তাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনার রশিদ ও মজিবর রহমান, কোষাধ্যক্ষ এটিএম রাকিবুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন রানা ও হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক রাজু সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রিপন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল আহমেদ, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আতাউল হক সাগর, আইন বিষয়ক সম্পাদক দলিলুর রহমান, ক্রীড়া ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আসলাম মিয়া ও কার্যকরি সদস্যরা হলেন, আতাউর রহমান, মজিবুল হক ছানা, মাসুদ রানা প্রধান ও সৈকত জামান প্রিন্স।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com