মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ফুলপুরে অর্ধ গলিত লাশের হত‍্যার রহস‍্য উদঘাটন সহ জড়িত আসামি গ্রেফতার

Reading Time: < 1 minute

বাহার উদ্দিন, ফুলপুর ময়মনসিংহ:
ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন ১নং ছন্দরা ইউপি এলাকার বাশাটি গ্রামের ভুট্রা ক্ষেতে অর্ধ গলিত লাশের সংবাদ পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে মৃতের সৎবোন ও মেয়ের সনাক্ত মতে জানতে পারে লাশের ব্যক্তিটি রাশিদা বেগম (৫০) সাবেক স্বামী আ: সালাম, বর্তমান স্বামী তুলা মিয়া, গ্রাম হরিনাদী, থানা- ফুলপুর, জেলা-ময়মনসিংহ এর লাশ। লাশের অবস্থা দেখে ফুলপুর থানা পুলিশ প্রাথমিকভাবে ধারণা করে এটি একটি পরিকল্পিত হত্যা কান্ড। ঘটনার রহস্য উদঘাটনের লক্ষে মাঠে নামে ফুলপুর থানা পুলিশ।ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মাছুম আহম্মদ ভুঞা পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায়, ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব দীপক চন্দ্র মজুমদার সাহেবের তত্ত্বাবধায়নে, অফিসার ইনচার্জ ফুলপুর থানা, পুলিশ পরিদর্শক জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন সাহেবের সুদক্ষ নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোফাখ্খির উদ্দিন সঙ্গীয় এসআই সুমন মিয়া, এএস আই শহিদুল ইসলাম, এএসআই রতন চৌধুরী ও এএসআই মিজান সহ চৌকস টিম ঘটনার পর থেকে বিরতিহীন ভাবে কাজ করে ১৮ ঘন্টা সময়ের মধ্যে তথ্য প্রযুক্তি ও বিশ্বস্থ সোর্সের সহযোগিতায় ঘটনায় জড়িত আসামী নাজিমউদ্দিন ওরফে নাইজ্জা (৪৫),পিতা-মৃত হাবিবুর রহমান, গ্রাম বাঁশাটি,থানা-ফুলপুর,জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করে। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার পুলিশ কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন মহোদয় জানান উক্ত আসামীকে নিয়ে অভিযান পরিচালনা করে তাহার দেওয়া তথ্য ও স্বীকারোক্তি মতে উক্ত হত্যাকান্ডের ঘটনায় মৃতা ভিকটিম রাশিদার ব্যবহৃত মোবাইল ফোন ঘটনাস্থলের ৪০/৪৫ গজ দুরে ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করিলে আসামী ঘটনায় জড়িত থাকার বিষয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। জবান বন্দী গ্রহণ শেষে বিজ্ঞ আদালত আসামী নাজিম উদ্দীন ওরফে নাইজ্জা কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ফুলপুর থানার জনবান্ধব ওসি আরও বলেন যেকোন ঘটনা সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন”আমরা আছি সর্বত্র এবং সব সময় থাকবো।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com