শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

ফুলপুরে তামিল ছবির কাহিনী দেখে চিঠি লিখে চাঁদা দাবী করায় থানা পুলিশের হাতে গ্রেফতার-২

Reading Time: 2 minutes

বাহার উদ্দিন, ফুলপুর ময়মনসিংহ :

ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় মুভি “তামিল” সিনেমার কাহিনী দেখে চিঠি লিখে চাঁদা দাবীর মাধ্যমে দ্রুত বড়লোক হতে গিয়ে দুই জন সন্ত্রাসী গ্রেফতার হয় ফুলপুর থানা পুলিশের হাতে। আটককৃতদের আদালতে সোপর্দ করেছে ফুলপুর থানা পুলিশ। উক্ত ঘটনাটি ঘটেছে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের সখল্যায়। জানা গেছে , ফুলপুর উপজেলার ৩নং ভাইটকান্দি ইউনিয়নের সখল্যা গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে মোঃ ইদ্রিছ আলী (৬২) গত ০৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ঘরের বাহিরে বারান্দায় একটি বক্স দেখতে পায়। তখন বক্সটি খুলে তার ভিতর একটি চিঠি দেখেন এবং চিঠিতে লেখা আছে ১০ লক্ষ টাকা চাঁদা দিতে হবে। যদি উক্ত টাকা না দেয় তাহলে তাঁর পরিবারের যে কোন সদস্যকে তুলে নিয়ে যাবে। এর কিছু দিন পর ০৯ অক্টোবর চাঁদা দাবীসহ সদস্যকে অপহরণ করে হত্যার হুমকি দিয়া অজ্ঞাতনামা ব্যক্তি আরও একটি চিঠি প্রদান করে থাকেন। উক্ত চিঠিতে লেখা ছিল ৫০ হাজার টাকা দিতে হবে এবং টাকা দেওয়ার জন্য একটি মোবাইল নম্বর লেখা ছিল। পরবর্তীতে ২৫ অক্টোবর পুনরায় অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিগণ বসত ঘরের সামনে একটি বক্স ফেলে রাখে। সেই বক্সটি খুলে দেখা যায় যে চিঠিতে লেখা রয়েছে পূর্বের দাবীকৃত চাঁদার ৫০ হাজার টাকা ২৭ অক্টোবরের মধ্যে না দিলে তাঁকেসহ তাঁর পরিবারের সদস্যদেরকে অপরণ করে খুন করা হবে। ভুক্তভোগী মোঃ ইদ্রিছ আলী ফুলপুর থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর পুলিশ বিরামহীন ভাবে তদন্ত শুরু করেন। তদন্ত শেষে অদ্য ২২ নভেম্বর চিঠির মাধ্যমে প্রাননাশের হুমকি ও চাঁদা দাবীকারী ফুলপুর উপজেলার ভাইটকান্দি গ্রামের আব্দুল মন্নাছের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩০) ও সখল্যা গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ আকাশ মিয়া (২০)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের উক্ত ঘটনার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার পুলিশ কর্মকর্তা (ওসি) জনাব আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ভারতীয় “তামিল” ছবি দেখিয়া চাঁদা দাবীর মাধ্যমে দ্রুত বড়লোক হওয়ার জন্য এই পথ অবলম্বন করে ছিল। মানবিক ওসি আব্দুল্লাহ আল মামুন আরও বলেন অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার প্রিয় সন্তানের খোঁজ নিন। সে কি করে, কার সাথে মিশে! সন্ধ্যা হলে তাঁকে ঘরে ফেরার অভ্যাস গড়ে তুলুন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com