বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ফুলপুরে নিখোঁজ হওয়ার ১১ দিন পর লাশ মিলল খড়িয়া নদীতে

Reading Time: < 1 minute

বাহার উদ্দিন, ফুলপুর ময়মনসিংহ:
ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজ হওয়ার দীর্ঘ ১১ দিন পর খড়িয়া নদী থেকে থেকে মোছাঃখোদেজা খাতুন (৭২) নামের এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করেছে ফুলপুর থানা পুলিশ।২১ নভেম্বর বিকেলে ফুলপুর উপজেলার উপজেলার গুপ্তেরগাওঁ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খড়িয়া নদী থেকে খোদেজা খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে নিহত খোদেজা খাতুন ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পলাশকান্দা গ্রামের মৃত আব্দুল খালেক সরকারের স্ত্রী খোদেজা খাতুনকে নিয়ে গত ৫ শে নভেম্বর তার ছেলে সোহাগ সরকার রঘুরামপুর নামক গ্রামে তার মামা আব্দুল হেলিমের বাড়িতে বেড়াতে যান।সোহাগ তার মা কে রেখে চলে আসেন তাহার নিজ বাড়িতে। গত ১০ শে নভেম্বর খোদেজা খাতুন তার ছোট ভাই আব্দুল হেলিমের বাড়ি থেকে তার বোনের বাড়ি গুপ্তেরগাঁও যাওয়ার জন্য বের হন।কিন্তু তিনি বোনের বাড়িতেও যাননি। তার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন তাকে আত্মীয়-স্বজনের বাড়ি সহ বিভিন্ন জায়গায় খোজাঁখুজি করতে থাকেন।এক পর্যায়ে গত ১৮ নভেম্বর তার ছেলে সোহাগ সরকার ফুলপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।খোদেজা খাতুনকে খোঁজাখুঁজির একপর্যায়ে গতকাল সোমবার বিকেলে গুপ্তেরগাঁও গ্রামের হযরত আলীর ছেলে সামাদ এর বাড়ির পাশে খড়িয়া নদীতে মাছ ধরতে গিয়ে একটি লাশ দেখতে পান।পরে এলাকার স্থানীয় লোকজন ফুলপুর থানা পুলিশ কে খবর দেন। এরপর ফুলপুর থানার পুলিশ ফোর্স তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল গিয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করেন।পরে এই নিখোঁজ লাশ খোদেজা খাতুনের বলে শনাক্ত করেন তার পরিবার। ফুলপুর থানা পুলিশ ফোর্সের এর ধারণা মতে মৃত খোদেজা তার ভাই আব্দুল হেলিমের বাড়ি থেকে তার বোনের বাড়ি গুপ্তেরগাঁও যাওয়ার পথে খড়িয়া নদী পার হওয়ার সময় নদীতে পড়ে যান এবং কচুরিপানার মধ্যে ডুবে মারা যান। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার পুলিশ কর্মকর্তা অফিসার (ইনচার্জ) ওসি আব্দুল্লাহ আল মামুন মহোদয় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com