বুধবার, ০৩ Jun ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

ফুলবাড়ীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী জলিলের পরিবার কর্তৃক হামলার স্বীকার প্রতিবেশী

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, ফুলবাড়ী:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দাদ পুর (পুরাতন বন্দর ) গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী জলিলের পরিবার কর্তৃক হামলার শিকার হয়েছে পারভিন আক্তার নামের প্রতিবেশী এক নারী।বাদিনী পারভীন আক্তারের অভিযোগের ভিত্তিতে জানা যায় ২৫ অক্টোবর সকালে দাদপুর পুরাতন বন্দর গ্রামে জৈনক ময়ছারের দোকানে পান নিতে আসিলে পূর্ব শত্রুদের জের ধরে বিবাদীগণ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।মাদক ব্যবসায়ী জলিলের মেয়ে জুলি বেগম, পুত্রবধূ মরিয়ম বেগম ও ছেলে সুমন কে বিবাদী করে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পারভীন আক্তার।অভিযোগ সূত্রে জানা যায় পারভিন আক্তার দাদপুর পুরাতন বন্দর গ্রামের দোকানে পান নিতে আসিলে ১নং বিবাদী জুলি বেগম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া এলোপাথাড়ি কিল ঘুসি মারতে থাকে, ২ নং বিবাদী মরিয়ম বেগম তার মাথার চুল টেনে হেঁচড়ে নাকে মুখে এলোপাথাড়ি ভাবে কিল ঘুষি মারিয়া ফোলা কালশিরা যখন করে।৩ নং বিবাদী মোঃ সুমন তার গালে চড় থাপ্পর দিয়া ভীষণ রকম ব্যথা সৃষ্টি করে।অভিযোগে আরো বলা হয় মারপিট করে বিবাদীগণ তাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদান করে।
বর্তমানে পারভিন আক্তার ফুলবাড়ী উপজেলা আছে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রইয়াছে।পারভীন আক্তার একটি ভিডিও সাক্ষাতে আরো অভিযোগ করে বলেন কুখ্যাত মাদক ব্যবসায়ী জলিলের মাদক বিক্রির বিষয়ে বাধা প্রদান করিলে তার সাথে শত্রুতার সৃষ্টি হয়,সেই শত্রুতা থেকেই পরিকল্পিতভাবে তার ওপর এই হামলা করা হয়েছে ।পারভীন আক্তার জলিলের মাদক ব্যবসা বন্ধসহ এই হামলার সুষ্ঠু বিচার দাবি করেন।
এই ঘটনায় এলাকাবাসীও ক্ষোভ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু বিচার দাবি করেছেন।এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com