সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

News Headline :
পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস রাজস্ব আয় বাড়াতে হবে, নাগরিক সেবায় গুরুত্ব দিতে হবে: রাসিক প্রশাসক রাজশাহীতে মাছ রপ্তানিতে কার্গো বিমান চালুর উদ্যোগ: ভূমিমন্ত্রী বদলগাছীতে ইজারা ছাড়াই খাস পুকুর দখলে বিএনপি নেতার মাছ চাষ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ঠাকুর পরিবারের বিরুদ্ধে ভারতে বসে সৎসঙ্গ বাংলাদেশের মাধ্যমে সরকারী জমি দখল বিক্রি ও টাকা পাচারের অভিযোগ পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার

ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ” অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে অগ্নি নির্বাপন ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ উপলক্ষ্যে বৃহস্পতিবার ৭ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী জছিমঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিমের মহড়া অনুষ্ঠিত হয়।এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদের সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন, উপজেলা ত্রাণ পুনর্বাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুল আলম সোহেল।এছাড়াও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মহড়া ও আলোচনা সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ সূধিজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com