মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ফুলবাড়ীতে উপজেলা কার্যালয় পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

Reading Time: < 1 minute

মো.মোরসালিন ইসলাম,দিনাজপুর:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর।গতকাল সকাল ১১টায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর বিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সেখানে থাকা আবাসন পরিদর্শন করেন। এই দিন সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলার আবাস পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসেন। সেখানে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে আলোচনায় নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্বদ্ধে খোজ খবর নেন। পরে ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ হারুন উর রশীদ এর নেতৃত্বে সংগঠনের সদস্যরা রংপুর বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফরকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সময় নবাগত ফুলবাড়ী নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমালকেও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় সরকারী কর্মকর্তাদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগন এবং ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির পক্ষে সহ-সভাপতি মোঃ কবির সরকার,সহ-সাধারন সম্পাদক মোঃ আজগার আলী,সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ সোলায়মান মন্ডল,দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন,প্রচার সম্পাদক মোঃ মোরসালিন ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com