শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

ফুলবাড়ীতে ১৫ আগস্ট শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

মোঃমোরসালিন ইসলাম,দিনাজপুর:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ আগস্ট) সকাল ১১টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মোঃ কামাহ্ তমালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মোছা. রুম্মান আক্তার। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জ রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজার রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ ইসার উদ্দিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুস, মানিক রতন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রিতা রায়সহ অনেকে।সভায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে আগামী ১৫ আগষ্ট সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১১টায় আলোচনা সভা, বাদ যোহর মসজিদে মসজিদে দোয়া মাহফিল ও সুবিধাজনক সময় মন্দিরে মন্দিরে প্রার্থনা এবং চিত্রাংকন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগীতার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com