বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

বগুড়ার শিবগঞ্জে বিয়ের দাবিতে অনশনে প্রবাসীর স্ত্রী

Reading Time: < 1 minute

মিজানুর রহমান মিলন,বগুড়া:
বগুড়ার শিবগঞ্জে বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে অনশনে এক প্রবাসীর স্ত্রী। ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রলোভন দেখিয়ে ওই যুবক তাঁকে ধর্ষণ করেন।
বর্তমানে মেয়েটি তিন মাসের অন্তঃসত্ত্বা। সোমবার উপজেলার জুড়ি অনন্তপুর গ্রামে অনশনের এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বলেন,একই গ্রামের নুনু মিয়ার ছেলে সোহরাব হোসেন (২১) আমার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে।
গত ২৯ মে রবিবার সোহরাব আমাকে বিয়ে করবে বলে তাঁদের বাড়িতে নিয়ে আসে। কিন্তু আমাকে আনার পর সে কৌশলে বাড়ি থেকে পালিয়ে গেছে।’
তিনি আরো বলেন,সোহরাব বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে।
বর্তমানে আমি ৩ মাসের অন্তঃসত্ত্বা। সে আমাকে বিয়ে না করলে আমি এখানে বিষপান করে আত্মহত্যা করব।’তবে অভিযুক্ত যুবক সোহরাব ও তাঁর বাবা নুনু মিয়া বাড়িতে না থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস, সাংবাদিকদের কে বলেন,আমি ছুটিতে আছি। তবে ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দিলে বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com