বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

বগুড়া আদমদীঘিতে যুবলীগের মিছিলে ককটেল নিক্ষেপ, দুই যুবলীগ নেতা আহত

Reading Time: < 1 minute

হুমায়ূন আহমেদ, আদমদীঘি বগুড়া:

সারা দেশ ব্যাপী বিএনপির নৈরাজ্য, সন্ত্রাস ও আদমদীঘির কুখ্যাত রাজাকার খোকাকে গ্রেফতার ও দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবীতে আজ আদমদিঘী উপজেলা যুবলীগের শান্তিপূর্ণ মিছিলে বিএনপি জামায়াতের ককটেল নিক্ষেপের ঘটনায় ছাত্রলীগ নেতা মশিউর রহমান পলাশ ও মৃদুল আহত হয়। গুরুত্বর আহত পলাশকে আদমদীঘি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টায় সময় উপজেলা যুবলীগের উদ্যোগে আদমদীঘি উপজেলা দলীয় কার্যালয় থেকে একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়ে পুরাতন সোনালী ব্যাংক এলাকায় পৌছা মাত্র মিছিলকে লক্ষ্য করে পর পর ৩টি ককটেল নিক্ষেপ করে বিএনপি জামায়াত নেতাকর্মীরা। এ ঘটনায় থানা পুলিশকে অব্যহত করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছলে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় তাৎক্ষনিক আদমদীঘি উপজেলা দলীয় কার্যালয়ের সামনে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাবু, ছাত্রলীগ নেতা আরেফিন খান তনু প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com