শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

বগুড়া জেলার ধুনটে মডেল মসজিদ-শুভ উদ্বোধন

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার , ধনুট বগুড়া:

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন এর দ্বিতীয় পর্যায়ের ৫০ টির মধ্যে বগুড়া জেলার ধুনট একটি -শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি ধুনট উপজেলা মডেল মসজিদের শুভ উদ্বোধন করেন। এ-উপলক্ষ্যে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট শেরপুরের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এ-সময় তিনি বলেন- ইসলামের উৎকর্ষ সাধনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন আজ তারই কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করলেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহম্মদ আসিফ ইকবাল সনি, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস-চেয়ারম্যাব্যাব মহসীন আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, শফিকুল ইসলাম শফি, কুদরত ই খুদা জুয়েল, মাইদুল ইসলাম রনি, অধ্যাপক সিরাজুল হক লিটন, আনিসুর রহমান, এম এ তারেক হেলাল, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আলীম আল রাজি বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, ছাত্রলীগ নেতা সুজন সাহাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সারা দেশে নির্মাণাধীন ৫৬৪ টি মডেল মসজিদের মধ্য হতে দ্বিতীয় পর্যায়ে ৫০ টি মডেল মসজিদও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এই শুভ উদ্বোধন ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com