বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

বগুড়া ধুনট আগুনে পুড়ে আপন দুই শিশুর মৃত্যু বসতবাড়ি সম্পুর্ন ভস্মীভূত

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে লিটন মিয়া নামের এক কাঠমিস্ত্রীর বসতবাড়ি পুড়ে সম্পুর্ন ভস্মীভূত হয়েছে। এসময় আগুনের লেলিহান দাবালনের তাপে ঘরে থাকা তার দুই শিশু সন্তান সিয়াম (৫) ও মোস্তাকিন(৪) নামের দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভূতবাড়ি বন্যা নিয়ন্ত্রন বাঁধ এলাকায়।
এলাকাবাসী জানায় ,ভূতবাড়ি গ্রামের লিটন মিয়া যমুনা নদীর ভাঙ্গনে ঘরবাড়ি হারিয়ে বন্যা নিয়ন্ত্রন বাধে আশ্রয় নিয়ে ছোট ছোট দুটি ঘর নির্মান করে বসবাস করে আসছেন। লিটন মিয়া জীবিকার সন্ধানে টাঙ্গাইল জেলায় কাঠ মিস্ত্রির কাজ করেন। বাড়িতে পাঁচ বছরের শিশু সিয়াম ও চার বছরের শিশু পুত্র মোস্তাকিনকে নিয়ে স্ত্রী গোলাপী খাতুন থাকেন। শনিবার সন্ধ্যার দিকে গোলাপী খাতুন দুই শিশুকে ঘরে রেখে সন্ধ্যার আগে মাঠে থাকা ছাগল আনতে যান। এসময় বৈদ্যুতিক শট সার্কিট থেকে ঘরে আগুন লেগে মুহুর্তের মধ্যে বাড়িঘর পুড়ে ছাই হয় এবং শিশু সিয়াম ও মোস্তাকিন বন্ধ ঘরে আগুনের তাপে মারা যায়। ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল বারিক জানান, লিটন মিয়ার বাড়িতে আগুন লাগার বিষয়টি ধুনট ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই আগুনে পুড়ে দুই শিশু সহ পুরোবাড়ি পুড়ে ছাই হয়েছে। ধুনট ফায়ার সার্ভিসের কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, আগুন লাগার সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করি। কিন্ত ধুনট সদর থেকে এলাকাটি প্রায় ১৫ কিলোমিটার দূরত্ব হওয়ায় আমরা পৌছার আগেই দুই শিশু সহ বাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে পুড়ে ঘরবাড়ি সহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com